Welcome to the Coding for Students hub of Nurpur Excellence Academy!
📌 সহজ ব্যাখ্যা, উদাহরণ ও প্রজেক্টের মাধ্যমে ধাপে ধাপে মজার ভঙ্গিতে কোডিং শেখায় আমরা।
- HTML
- CSS
- JavaScript
- Python
- Java
আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করানোর জন্য HTML, CSS, JavaScript, Java এবং Python এর মতো গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা শেখানো হয়। এই কোডিং ক্লাসগুলো শিক্ষার্থীদের লজিক্যাল থিংকিং, সমস্যা সমাধানের দক্ষতা এবং ডিজিটাল লিটারেসি বাড়ায়।
আমাদের কোডিং ক্লাস পরিচালিত হয় একজন পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর গাইডলাইনে। ফলে শিক্ষার্থীরা সরাসরি ইন্ডাস্ট্রি-লেভেল অভিজ্ঞতার আলোকে শিখতে পারে, যা তাদের আত্মবিশ্বাসী করে তোলে।
আমরা রিয়েল-লাইফ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিই। এই উদ্যোগকে আরও শক্তিশালী করে তুলেছে teShaHch.com – একটি সফটওয়্যার, অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম।
teShaHch.com থেকে আমরা পাই:
- প্র্যাকটিক্যাল প্রজেক্ট আইডিয়া ও গাইডলাইন
- সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে আপডেট
- বাস্তব কাজের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ
এই সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কেবল ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকে না, বরং নিজেদেরকে ভবিষ্যতের উপযোগী দক্ষ প্রোগ্রামার হিসেবে গড়ে তোলে।
👉 Coding Playground – এখানে তোমার HTML ও CSS কোড রান করে দেখে নিতে পারে তুমি কতটা শিখেছো।